Home আঞ্চলিক গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
আঞ্চলিক

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

Share
Share

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রোপা আমন ধান, পেঁয়াজ (কন্দ), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাকসবজি, লেবুর চারা ও বিভিন্ন বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করা হয়। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোপা আমন (উফশী) চাষের জন্য ৩০০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

পেঁয়াজ (কন্দ) চাষের জন্য ৪০ জন কৃষককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি কন্দ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং একটি সংরক্ষণ পাত্র দেওয়া হবে।

গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদনে ১ হাজার ৮০০ জন কৃষককে বিভিন্ন সবজির বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ৯৫০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, প্রয়োজনীয় পলিথিন ও বালাইনাশক দেওয়া হবে।

এ ছাড়া ২৫ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হবে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নির্ধারিত কৃষকদের মধ্যে একটি করে চারা, ৩০ কেজি জৈব সার ও একটি করে বাঁশের খুঁটি বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৮০টি চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও জাকির মুন্সী বলেন, সরকারের কৃষি প্রণোদনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে কৃষকরা উপকৃত হবেন। এতে উপজেলার কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ফিলিস্তিনি বৃদ্ধকে নৃশংসভাবে পেটানোর ঘটনা ঘটেছে। এই নির্মম হামলার...

ঘুকশির বিল ও ৩৬৫ পুকুর: নওগাঁর অনন্য জল-ঐতিহ্য

নওগাঁ প্রতিনিধি উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদে সমৃদ্ধ। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাচীন স্থাপনা, প্রত্ননিদর্শন ও নানা লোককথা। এসব...

Related Articles

উচাখিলা বাজারে অবৈধ সার মজুদ: ৩৫ হাজার টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ ) প্রতিনিধি গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা...

রংপুরে ৪ খুন: চাঞ্চল্যকর মামলার তদন্তভার পেল ডিবি

রংপুর মহানগরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার...

অন্যকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশী এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে নিজের সাড়ে...