Home আন্তর্জাতিক বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা
আন্তর্জাতিক

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা

Share
Share

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।

বুধবার (১৪ অক্টোবর) ভারতের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানান তিনি। নেহা বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে ভারতের তরুণ কর্মীরা অনুপ্রেরণা নিচ্ছেন।

ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি, আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষা নিচ্ছি।’

ভারতের তরুণদের আন্দোলনে অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশের জেন-জি আন্দোলনের প্রশংসা করেন তিনি।

নেহা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা। আপনাদের প্রতি আমাদের লাল সালাম। আমরা জানি, এ দেশে সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।’

ভারতেও তরুণেরা গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন নেহা। এ সময় বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী এবং আন্দোলনকর্মীরা একসঙ্গে কাজ করে উন্নত দক্ষিণ এশিয়া ও আরও সুন্দর বিশ্ব গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন এআইএসএর সভাপতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী একটি বিশালাকার ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

Related Articles

নির্বাচনের আগে ইরানে হামলা চান না নেতানিয়াহু

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পক্ষে নন ইসরায়েলের প্রধানমন্ত্রী...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয়...

;