চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং কথিত বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে এ জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি শামীম রেজা। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজ, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক ও ব্যবসায়ী আব্বাস আলী, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু এবং রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
জনসভায় বক্তারা রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এ সময় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
Leave a comment