Home আন্তর্জাতিক নির্বাচনের আগে ইরানে হামলা চান না নেতানিয়াহু
আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে হামলা চান না নেতানিয়াহু

Share
Share

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পক্ষে নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরান বা দেশটির মিত্রগোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য সুবিধাজনক হবে না। নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা পেতে তিনি সামরিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছেন বলে প্রতিদ্বন্দ্বীদের করা অভিযোগও নাকচ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান। তবে জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলার ঘটনা ঘটেনি।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা চালালে দক্ষিণ লেবাননে আরও ভূখণ্ড হারাতে পারে গোষ্ঠীটি। ওই এলাকার কিছু অংশ ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কাৎজ আরও বলেন, হিজবুল্লাহ হামলা চালালে বৈরুতে গোষ্ঠীটির শক্ত ঘাঁটিগুলোও রেহাই পাবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী একটি বিশালাকার ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

Related Articles

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অনুপ্রাণিত করেছে...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয়...

;