Home আন্তর্জাতিক সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আন্তর্জাতিক

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Share
Share

আবু হানিফ,সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে সলঙ্গার চড়িয়া কালিবাড়ী পূর্বপাড়া মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উল্লাপাড়া–সলঙ্গা আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

চড়িয়া কালিবাড়ী সোনার বাংলা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল হাই খান। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে এম খালেকুজ্জামান।

উদ্বোধনী ম্যাচে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি ও দিনাজপুরের ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমি মুখোমুখি হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের অপরাধ, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকে মাঠ ও এর আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসি–হলান্ডের সঙ্গে রোনালদোর তুলনা ‘শিশুসুলভ’ বলছেন পর্তুগাল কোচ

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই শেষ ৩২ নিশ্চিত করেছিল পর্তুগাল। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের।...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী...

Related Articles

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...