Home রাজনীতি মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
রাজনীতি

মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

Share
Share

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বন্দর এলাকা থেকে মিছিল নিয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা–কর্মীরা। তাঁদের হাতে থাকা ব্যানারে হাম, শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কথা লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে জড়ো হলে সেখানে স্লোগান দেন নেতা–কর্মীরা।

চলতি মাসে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল। গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এসব ঘটনার পর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

বিএনপিকে গরিব, কৃষক ও শ্রমিকের দল হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য...

অর্জুন সিংয়ের বক্তব্যে সরকারের কূটনৈতিক নিষ্ক্রিয়তা লজ্জাজনক: নাহিদ ইসলাম

বাংলাদেশ দখল নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের পরও সরকারের পক্ষ...

;