Home জাতীয় গোমস্তাপুর সীমান্তে শূন্যরেখায় বিএসএফের বর্বরতায় মানবেতর জীবন পার করছে ২৮ ভারতীয় মুসলিম
জাতীয়

গোমস্তাপুর সীমান্তে শূন্যরেখায় বিএসএফের বর্বরতায় মানবেতর জীবন পার করছে ২৮ ভারতীয় মুসলিম

Share
Share

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের অনিশ্চয়তা কাটেনি। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই খোলা আকাশের নিচে শূন্যরেখার কাছে তাঁদের আরেকটি রাত কাটাতে হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৪ জুন ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। এরপর থেকে তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

এদিকে চলমান বৈরী আবহাওয়া তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকির মধ্যেই দিন-রাত কাটাতে হচ্ছে তাঁদের। দুই দেশের মধ্যে বিষয়টির সমাধান না হওয়ায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত আটকে থাকা ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানাবে বলে জানিয়েছিল। তবে শুক্রবার সকাল পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

বিজিবির সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে দুপুরে একটি ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

সীমান্তে আটকে থাকা ২৮ জনের জন্য প্রতিটি দিনই এখন অনিশ্চয়তা, দুর্ভোগ ও অপেক্ষার। তাঁদের ভাগ্যে কী ঘটবে, সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি।


Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...

এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও...