Home জাতীয় দুর্ঘটনা গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু
দুর্ঘটনা

গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

Share
Share

চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি লোকনাথপুর ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করার সময় হঠাৎ গলায় মাংসের টুকরো আটকে যায় তার। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে...

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের ভাষ্য, এই টিকা গ্রহণকারী প্রথম রোগী ভালো আছেন। তাঁর...

Related Articles

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে...

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২)...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...