Home জাতীয় অপরাধ গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অপরাধদুর্ঘটনা

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share
Share

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মধুমতি নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাফিস আশরাফ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার সময় তিনি তাঁর মোবাইল ফোনটি বাসায় রেখে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার তথ্য প্রকাশ করেন।

শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ নাফিস আশরাফের বলে তাঁর পরিবার শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত বুধবার...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে নতুন...

Related Articles

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ...

বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

;