Home জাতীয় অপরাধ ঢাকার শাহবাগ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গ্রেফতার
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

ঢাকার শাহবাগ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গ্রেফতার

Share
Share

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ এলাকার পিরামিড মার্কেটে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনার সাথে তাজের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় ড. মোশাররফসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

দীর্ঘদিন পর, ওই বর্বরোচিত হামলার ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মেঘনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সদ্য দায়েরকৃত এই মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। এছাড়া তার বিরুদ্ধে পূর্বের একাধিক রাজনৈতিক ও মারামারির মামলা মেঘনা থানায় এবং আদালতে বিচারাধীন রয়েছে।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার শাহবাগ থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় শাহবাগ পিরামিড মার্কেটে অভিযান পরিচালনা করে। সেখান থেকে আত্মগোপনে থাকা ৪নং আসামি তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করা হয়।” তিনি আরও জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার সকালে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...