Home জাতীয় ৬ জেলায় অব্যবহৃত ৬ হাসপাতাল চালুর নির্দেশ, দ্রুত বাস্তবায়নের তাগিদ
জাতীয়

৬ জেলায় অব্যবহৃত ৬ হাসপাতাল চালুর নির্দেশ, দ্রুত বাস্তবায়নের তাগিদ

Share
Share

দেশের ছয় জেলায় বিপুল ব্যয়ে নির্মিত কিন্তু বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এসব হাসপাতাল সরেজমিন পরিদর্শন করে আগামী ২ জুনের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চালুর নির্দেশ পাওয়া হাসপাতালগুলো হলো—
রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল এবং সিলেট জেলা হাসপাতাল।

বৈঠকে আরও জানানো হয়, ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দ্রুত চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে।

এর আগে ১২ এপ্রিল “৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। প্রতিবেদনে বলা হয়, জনবল, সরঞ্জাম ও অর্থ বরাদ্দ না থাকায় হাসপাতালগুলো চালু করা সম্ভব হয়নি এবং অবকাঠামো নষ্ট হচ্ছে।

এছাড়া নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও চীনা দূতাবাসকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভিসিকে-আইইউএমএল সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়

ভারতের তামিলনাডু রাজ্যে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠনের পথে শেষ পর্যন্ত বাধা কেটে গেছে। স্থানীয়...

যুদ্ধ উত্তেজনার মধ্যেও বিশ্বকাপ খেলতে চায় ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে...

Related Articles

পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী চলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের নয়, বরং বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হবে...

মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন ৬০ বছরের মা

আজ বিশ্ব মা দিবস। যে বয়সে একজন মানুষের নিজের শরীরের বাড়তি যত্নের...

চীনকে পেছনে ফেলে র্শীষে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলেও দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা...

বিদেশ নেওয়া হতে পারে কারিনা কায়সারকে, সর্বশেষ অবস্থা জানাল পরিবার

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার (৮...