Home আন্তর্জাতিক ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু
আন্তর্জাতিক

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

Share
Share

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আসতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরান আবারও পারমাণবিক হুমকি তৈরির চেষ্টা করছে। তাঁর ভাষায়, এই অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ শাসনের পতন।

নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত দেশটির শাসনব্যবস্থাকে সহ্য করতে আন্তর্জাতিক মহল ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এ ছাড়া নিরাপত্তা অঞ্চল নিয়ে ইসরায়েলের অর্জন ও অগ্রগতি থেকে সরে আসার জন্যও চাপ আসতে পারে।

সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে। তবে তেহরান এক থেকে দুই বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য ও অন্যান্য বিবেচনা পাশে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তাঁর মতে, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের সরকারই সক্ষম।

তবে অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাধা দেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি নেতানিয়াহুকে কাতারি উপদেষ্টাদের ভূমিকা এবং ৭ অক্টোবরের হামলার তদন্ত নিয়ে প্রশ্ন করেন।

অন্যদিকে, ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে একে বিভ্রান্তিকর, বিভাজনমূলক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং একটি জাতীয় জরুরি সরকার গঠন করা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

;