Home সারা দেশ দেশজুড়ে হামে উদ্বেগজনক বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু
সারা দেশস্বাস্থ্যহাম

দেশজুড়ে হামে উদ্বেগজনক বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

Share
Share

দেশজুড়ে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন শিশু।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিতভাবে মারা গেছে ৬৫ শিশু।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগে এবং ১ জন বরিশাল বিভাগে মারা গেছে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যুর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে একাধিক ঘটনা রয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২...

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুণ্ঠন রোধে কারফিউ জারি

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন ধসে এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয়...

Related Articles

নিম্নচাপ দুর্বল হলেও কমছে না বৃষ্টি, আরও অন্তত ১০ দিন বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...

প্রচণ্ড গরমে লেবুপানি: স্বস্তি ও সুস্থতার সহজ উপায়

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী প্রচণ্ড গরমে সুস্থ থাকতে সবারই সচেতন হওয়া প্রয়োজন।...

মাথাব্যথার ধরন বদলাচ্ছে? হতে পারে ব্রেন টিউমারের সতর্কসংকেত

মাথাব্যথা একটি সাধারণ সমস্যা। কাজের চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, দীর্ঘক্ষণ মোবাইল বা...