Home আঞ্চলিক চট্টগ্রামে গুলিবিদ্ধ ১১ বছরের শিশু রেশমী, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে
আঞ্চলিকচট্টগ্রাম

চট্টগ্রামে গুলিবিদ্ধ ১১ বছরের শিশু রেশমী, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে

Share
Share

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ কলোনিতে সন্ত্রাসী গুলিবর্ষণের সময় গুলিবিদ্ধ হয়ে ১১ বছরের স্কুলছাত্রী রেশমী আক্তার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।

গত বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে রউফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির সময় একটি গুলি রেশমীর বাঁ চোখে লাগে। গুলিটি চোখ ভেদ করে মস্তিষ্কে ঢুকে যায় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, একদিকে চলছে চিকিৎসা কার্যক্রম, অন্যদিকে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। মা সাবেরা বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছেন, আর বাবা রিয়াজ আহমেদ নিঃশব্দে বসে আছেন।

পরিবার জানায়, ঘটনার সময় রেশমী ২০ টাকা নিয়ে দোকানে যাচ্ছিল। কিন্তু হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে সে আর ফিরতে পারেনি। পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধ ও সন্ত্রাসী সংঘর্ষের কারণে নিরপরাধ এই শিশুটি প্রাণঘাতী গুলির শিকার হয়েছে।

রেশমীর বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও শাকসবজি বিক্রি করে সংসার চালান। মেয়ের চিকিৎসার খরচে এখন তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

চিকিৎসকেরা জানান, গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে আছে। বর্তমানে অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল আলম বলেন, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন এবং অস্ত্রোপচার করলে মৃত্যুঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের জেরে ঘটে এবং এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

নিরাপদ জীবনের প্রশ্নে এক নিষ্পাপ শিশুর এমন পরিণতি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

;