Home সাম্প্রতিক ঢাকায় হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর….
সাম্প্রতিক

ঢাকায় হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর….

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সময় এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গণভবন ক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিমের ইনচার্জ এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে, যেখানে সাবেক যুবলীগ কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি সংবলিত বিক্ষোভ মিছিল লেখা ছিল।
গ্রেপ্তার খোকনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকায়। তার বাবা মৃত সুলতান কাজী এবং মায়ের নাম জোসনা বেগম।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করা হলে...

Related Articles

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয়...

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাদ পড়া প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস...