Home অর্থনীতি কৃষকের সব ধান কিনবে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী
অর্থনীতিজাতীয়

কৃষকের সব ধান কিনবে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী

Share
Share

নেত্রকোনায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন, কৃষকরা যত পরিমাণ ধান দিতে পারবেন, সরকার ততটুকুই সংগ্রহ করবে। রোববার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদনের উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং আয় বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে এক ধরনের ইউনিফর্ম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ধান-চাল সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগের মতো নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা যত ধান দিতে চাইবেন, তা সংগ্রহ করা হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল কেনার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনামগঞ্জ ও সিলেটসহ হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে চাল সংগ্রহের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষকদের সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের সুযোগ না থাকে। কৃষকরা সরাসরি সংগ্রহকেন্দ্রে ধান দিতে পারবেন। তবে ধান সংরক্ষণের জন্য নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা বজায় রাখা জরুরি হওয়ায় কৃষকদের শুকনো ধান নিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নেত্রকোনায় মোট ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা ধরা হয়েছে। জেলার ১৩টি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিচালিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;