Home আন্তর্জাতিক ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

Share
Share

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে। গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ফাইবার অপটিক ড্রোন ব্যবহারের হার বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ড্রোনগুলো তৈরির খরচ কম হলেও এগুলো শনাক্ত করা বেশ কঠিন। এ ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এগুলো সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না।

ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এ ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতেও সক্ষম।

হিজবুল্লাহর ব্যবহৃত এই নতুন প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলায় দারুণ কার্যকর ও বিপজ্জনক হয়ে উঠেছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এই ড্রোনগুলো কোনো তারহীন সংকেত বা ওয়্যারলেস সিগন্যালের বদলে সরাসরি ফাইবার অপটিক ক্যাবল বা তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। ফলে এগুলো নিয়ন্ত্রণ করা অনেক সহজ ও নিখুঁত হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ ড্রোনের তারের বিস্তৃতি প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে ড্রোনচালকেরা নিরাপদ দূরত্বে থেকেই হামলা পরিচালনা করতে পারছেন।

অন্য একটি সূত্রের বরাতে সিএনএন জানায়, হিজবুল্লাহ এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক যুক্ত করছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের এই নতুন হুমকি মোকাবিলায় তারা কার্যকর পথ খুঁজছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তাঁর ভাষ্য,...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে ‘টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং’ বিষয়ে ৯ দিনের আবাসিক প্রশিক্ষণ...

Related Articles

ব্রিটেনে স্বামীর হাতে সিলেটের তরুণী হত্যা: স্বামীর ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...