Home বিনোদন বিদেশে নায়িকা মৌসুমির ‘কন্টাক্ট ম্যারেজ’
বিনোদন

বিদেশে নায়িকা মৌসুমির ‘কন্টাক্ট ম্যারেজ’

Share
Share

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ। চিত্রনায়িকা মৌসুমী অভিনীত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে নির্মিত গল্পের এই সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে মুক্তির আগেই এর নির্মাণ প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

রোববার (৩ মে) দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আদতে কোনো চলচ্চিত্র নয়, বরং এটি একটি নাটক হিসেবে নির্মিত হয়েছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একটি নাটকের শুটিং হয়েছিল, যেখানে মৌসুমী অভিনয় করেন। পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তিনি মেনে নিতে পারছেন না। এ ধরনের উপস্থাপনায় মৌসুমীকে দেখতে দর্শক অভ্যস্ত নয় বলেও মন্তব্য করেন তিনি এবং সিনেমাটির মুক্তি বন্ধের আহ্বান জানান।

একই ভিডিওতে ভয়েস ওভারের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। তিনি জানান, প্রথমে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রে দুই দিনের শুটিংয়ের পর আরও একদিন শুটিংয়ের কথা বলা হয়, যা তিনি সম্পন্ন করেন। পরে পরিচালক জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।

মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে এবং এমনকি সেন্সর সনদও নেওয়া হয়েছে, যা তার কাছে বিস্ময়কর। তিনি বলেন, “আমি কিছুই জানি না, অথচ আমাকে কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।” বিষয়টি নিয়ে তিনি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে ওমর সানী জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সমিতিগুলোতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সোনার চর সিনেমায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি’

পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে নানা অপশক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চিটাগাং হিল...

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।...

Related Articles

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডনের সঙ্গে এক...

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ...

২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার

মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড...

১৬ বছরেই বাবাকে ছাড়িয়ে শারীরিক গড়নে, রোনালদো জুনিয়রকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ১৬ বছর বয়সেই শারীরিক গড়নে তাঁর বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর...