Home সাম্প্রতিক ফেসবুকে ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, অতঃপর…
সাম্প্রতিক

ফেসবুকে ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, অতঃপর…

Share
Share

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় মো. মোনায়েম খাঁন নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ বহিষ্কারের তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এতে আরও বলা হয়, উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া, সাংগঠনিক কাজে না পাওয়াসহ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সহিংসতামুক্ত ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ার আহ্বান শফিক রেহমানের

বিশিষ্ট সাংবাদিক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান বলেছেন, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়; বরং মানুষে মানুষে ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত...

ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর বিখ্যাত ‘বটবৃক্ষ’ কবিতার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিবিজড়িত বটগাছটি কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেছে।শনিবার দুপুরে যশোরের সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদ তীরে...

Related Articles

যুক্তরাজ্যের ভিসা ওয়াচলিস্টে সাইলেন্ট সাসপেনশনের মুখে বাংলাদেশ,পাকিস্তান

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ভিসা স্থগিতাদেশ বর্তমানে চারটি দেশের...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে : জাফর আসাদি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের খাতাম...

নিষিদ্ধ শূকরের মাংসও আমদানির চুক্তি করে গেছেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. ইউনূস সরকারের স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি নিয়ে দেশে বিতর্ক...