তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে বলেন, ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
প্রতিমন্ত্রী অতীতের বিতর্ক নিয়ে না ভেবে ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতি ধারণ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় তিনি জনসেবায় যুক্ত হন এবং ময়মনসিংহের নান্দাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে এবারের ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ পুরস্কারে আজীবন সম্মাননা পান আলোকচিত্রী শহিদুল আলম। বিভিন্ন বিভাগে আরও পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি, শিক্ষা, শিল্প-সংস্কৃতি, সাংবাদিকতা, উদ্যোক্তা, ক্রীড়া ও সমাজসেবার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
ByDesk ReportJune 20, 2026এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ ফুট দৈর্ঘ্যর একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক।...
ByDesk ReportJune 20, 2026মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব...
ByDesk ReportJune 22, 2026ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর...
ByDesk ReportJune 22, 2026মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক...
ByDesk ReportJune 22, 2026মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা...
ByDesk ReportJune 22, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment