তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে বলেন, ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
প্রতিমন্ত্রী অতীতের বিতর্ক নিয়ে না ভেবে ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতি ধারণ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় তিনি জনসেবায় যুক্ত হন এবং ময়মনসিংহের নান্দাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে এবারের ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ পুরস্কারে আজীবন সম্মাননা পান আলোকচিত্রী শহিদুল আলম। বিভিন্ন বিভাগে আরও পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি, শিক্ষা, শিল্প-সংস্কৃতি, সাংবাদিকতা, উদ্যোক্তা, ক্রীড়া ও সমাজসেবার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...
ByDesk ReportAugust 11, 2026পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...
ByDesk ReportAugust 11, 2026চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও...
ByDesk ReportAugust 12, 2026শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায়...
ByDesk ReportAugust 12, 2026তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই ময়মনসিংহজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং।...
ByDesk ReportAugust 12, 2026কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির গাজীপুর...
ByDesk ReportAugust 12, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment