Home আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তির নতুন কৌশলে ইসরায়েলি সেনাদের চাপে হিজবুল্লাহ
আন্তর্জাতিক

ড্রোন প্রযুক্তির নতুন কৌশলে ইসরায়েলি সেনাদের চাপে হিজবুল্লাহ

Share
Share

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন প্রযুক্তিতে নতুন কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। এতে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনী আকস্মিক হামলার মুখে পড়ছে এবং প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ তাদের ড্রোন ব্যবস্থায় ফাইবার অপটিক প্রযুক্তি যুক্ত করেছে, যার ফলে এসব ড্রোন এখন আর প্রচলিত রেডিও ফ্রিকোয়েন্সির ওপর নির্ভরশীল নয়। এই পরিবর্তনের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর ইলেকট্রনিক জ্যামিং বা ড্রোন আটকানোর সক্ষমতা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফাইবার অপটিক সংযোগ ব্যবহার করায় ড্রোনগুলো কয়েক কিলোমিটার দূর থেকেও স্থিতিশীলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে এবং ইলেকট্রনিক হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারছে। এতে করে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন শনাক্ত বা নিষ্ক্রিয় করতে ব্যর্থ হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ড্রোন তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায়, তবে প্রতিরোধে ইসরায়েলকে অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যা সামরিক ব্যয় ও চাপ বাড়িয়ে দিচ্ছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং এতে সামরিক যানবাহন ও স্থাপনায় আঘাত হেনেছে।

এই নতুন ড্রোন কৌশলের কারণে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং ইসরায়েলি বাহিনীর জন্য ঝুঁকি ও হতাহতের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটেনে স্বামীর হাতে সিলেটের তরুণী হত্যা: স্বামীর ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর রহমান মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, তাঁকে কমপক্ষে...

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। শুক্রবার (বিকেল সাড়ে ৬টা) সড়কপথে সফরসঙ্গীদের...

Related Articles

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক...

বিশ্ব শরণার্থী দিবস আজ: নয় বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বিশ্ব শরণার্থী দিবস আজ (২০ জুন)। দিবসটি পালিত...

ব্রিটেনে স্বামীর হাতে সিলেটের তরুণী হত্যা: স্বামীর ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...