Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টা অবস্থান, উত্তেজনা বাড়ছে বেইজিং-ওয়াশিংটনে
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টা অবস্থান, উত্তেজনা বাড়ছে বেইজিং-ওয়াশিংটনে

Share
Share

ইরানি তেল কেনার অভিযোগে একাধিক চীনা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে চীন “অন্য দেশের ওপর নিজেদের আইন চাপিয়ে দেওয়ার অন্যায্য চেষ্টা” হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে একটি “নিষেধাজ্ঞা-বিরোধী আদেশ” জারি করেছে। বেইজিংয়ের দাবি, তারা নিজেদের কোম্পানি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে চীনের পাঁচটি বড় পেট্রোকেমিক্যাল ও কেমিক্যাল কোম্পানি। এগুলো হলো হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শওগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংক্সিং কেমিক্যাল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানি তেল বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এসব কোম্পানির নাম প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করতে বেইজিংয়ের নতুন আদেশ বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো পরিষ্কার নয়।বিশ্লেষকরা বলছেন, ইরান-সম্পর্কিত জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই নতুন টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করা হলে...

Related Articles

শত বছর পর সৌদির মরুভূমিতে জন্ম নিল পারস্যের বন্য গাধার শাবক

সৌদি আরবে এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো পারস্যের বিলুপ্তপ্রায় ওনাগার...

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ...

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ড পর আকাশেই বিস্ফোরিত চীনের রকেট

মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মাথায় আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট।...

শেষকৃত্যেও এল না চার সন্তান, সম্পত্তি ভাগ শেষে বাবার ডেথ সার্টিফিকেট চান পাষাণ ওয়ারিশরা

সন্তানদের মানুষ করতে নিজের সমস্ত সুখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন এক দুর্ভাগা পিতা। জীবনের...