Home আঞ্চলিক ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনা

ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Share
Share

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনের ১১ তলার ছাদ থেকে পড়ে আল-মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ধানমন্ডি থানা-এর উপ-পরিদর্শক মো. রাজিব জানান, অর্ণব ওই ভবনের একটি ফ্ল্যাটে তার দুই বোনের সঙ্গে থাকতেন। তিনি যাত্রাবাড়ীর একটি কলেজ পরিচালনা করতেন এবং তার বাবা রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও তিনি পালন করতেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহে নাগরদোলা ভেঙে আহত ৫

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায়...

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস সদস্যের অভিযোগ

টেড লিউ অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি...

Related Articles

জন্মের পর মায়ের চলে যাওয়া, বাবার গণপিটুনিতে মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর গ্রামে মাত্র ২৫ মাস বয়সী শিশু মুসলিমা ইসলামের জীবনে...

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন...

ঝিনাইদহে বাসে অভিযান: ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’...

ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর বিখ্যাত ‘বটবৃক্ষ’ কবিতার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিবিজড়িত বটগাছটি...