Home জাতীয় দুর্ঘটনা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
দুর্ঘটনা

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Share
Share

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া (১৯)। তাঁদের বাড়ি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন রাফি ও জান্নাতুল। পথে শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা দেয়। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় গাড়িটি তাঁদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত দুজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত তরুণ-তরুণীর মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়...

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের...

Related Articles

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

;