মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দ করার ঘটনাকে “খুবই লাভজনক ব্যবসা” বলে মন্তব্য করেছেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি-এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-তে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা পণ্য দখল করেছি, তেল দখল করেছি—এটা খুবই লাভজনক ব্যবসা। কে ভেবেছিল আমরা কিছুটা জলদস্যুর মতো হব!”
তিনি নৌ অবরোধের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালি-কে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং সেটি বন্ধ করার হুমকি বাস্তবায়নও করেছে। এর জবাবেই যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি।
পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আদৌ কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না তা অনিশ্চিত, এমনকি “কোনো চুক্তি না করাই ভালো হতে পারে।”
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে উত্তেজনা বাড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরে পাকিস্তান-এর মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরবর্তী আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
Leave a comment