Home বিনোদন কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন ফারুকী:অভিনেত্রী অরুণা বিশ্বাস
বিনোদন

কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন ফারুকী:অভিনেত্রী অরুণা বিশ্বাস

Share
Share

অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে তিনি এসব কথা বলেন।লাইভে অরুণা বিশ্বাস বলেন, “আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছেন। তিনি মনে করছেন তিনি জিতে গেছেন, কিন্তু জীবনে তিনি জিততে পারবেন না।”

তিনি আরও দাবি করেন, কাজের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েছেন। “আমি কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতেন,”—এমন মন্তব্যও করেন তিনি।

অভিনেত্রী জানান, দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার নিজের, তবে সেই অভিজ্ঞতা তার জন্য কষ্টদায়ক ছিল। “আমি আমার দেশটাকে মিস করি… হয়তো মরার দিন পর্যন্ত ভুলতে পারব না যে, আমাকে এভাবে দেশ ছাড়তে হয়েছে,”—বলেন তিনি।
এছাড়া বিমানবন্দরে এক ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন অরুণা বিশ্বাস। তিনি বলেন, “ওই লোকটি কেন আমাকে বারবার বিরক্ত করছিল, আমি জানতে চাই।”
তবে এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

ম্যাচের আগে যা বলেছিলেন, মাঠে নেমে সেটিই করলেন মেসি

ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। তবে কোনো খেলোয়াড়ের করা ভবিষ্যদ্বাণী...

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কক্সবাজারের...

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।...

কেন পর্তুগালকে বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে

বিশ্বকাপের ঠিক আগে পর্তুগাল দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। অন্য অনেক দল যখন প্রস্তুতি...