Home জাতীয় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
জাতীয়

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

Share
Share

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তীব্র গরমের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম পোলট্রি জোন হিসেবে পরিচিত এ অঞ্চলের খামারিরাও পড়েছেন মারাত্মক সংকটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোয়ালন্দে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। একের পর এক লোডশেডিংয়ের কারণে দিন-রাতজুড়েই জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকেল ৪টা ২০ মিনিটে সরবরাহ স্বাভাবিক হয়। এরপর সন্ধ্যা, রাত ও গভীর রাতেও একাধিকবার বিদ্যুৎ বন্ধ ও চালু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কয়েক দফা লোডশেডিংয়ের পর সকাল ও দিনের বিভিন্ন সময়েও একই পরিস্থিতি অব্যাহত থাকে। বুধবার (১৫ এপ্রিল)ও দিনের শুরু থেকে রাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয়রা।

তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলট্রি খাত। বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন খামারিরা, এতে উৎপাদন ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে। পাশাপাশি অতিরিক্ত গরমে অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গোয়ালন্দ পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, “নিয়মিত লোডশেডিং ও তীব্র গরমে পোলট্রি খামারিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। জেনারেটর চালিয়ে খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। অনেক খামার বন্ধ হওয়ার উপক্রম।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরের কিছু এলাকায় বিশেষ দিনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলে পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত। এতে বৈষম্যের অভিযোগও উঠেছে।

গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম জানান, নববর্ষের আয়োজনের সময় বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও আগের রাতে ঘন ঘন লোডশেডিংয়ে কর্মসূচি ব্যাহত হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোয়ালন্দ কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, “গোয়ালন্দে বিদ্যুতের চাহিদা প্রায় ৭ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে সাড়ে ৩ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের এই ঘাটতির কারণে লোডশেডিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে ফের ১০ হাজার চারা বিতরণ

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় আরও ১০ হাজার...

মুরাদনগরে ৮ জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আটটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা...

Related Articles

শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...