Home সাম্প্রতিক মুরাদনগরে ৮ জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
সাম্প্রতিক

মুরাদনগরে ৮ জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আটটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জলাশয়গুলোতে কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘানিয়াসহ বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের মাছের পোনা ছাড়া হয়।

এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৬০ কেজি, মুরাদনগর থানার পুকুরে ৪০ কেজি, নবিয়াবাদ আলহাজ আব্দুল ওয়াদুদ সরকার কামিল মাদ্রাসার পুকুরে ৪০ কেজি, চৌধুরীকান্দি জামে মসজিদ পুকুরে ৩০ কেজি, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের পুকুরে ৩০ কেজি, রামচন্দ্রপুর উত্তর কাছারি বাড়ি পুকুরে ৩০ কেজি, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের পুকুরে ৩০ কেজি এবং বাদিউল আলম ডিগ্রি কলেজের পুকুরে ২৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আলম জনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মজিব মেম্বার, বিএনপি নেতা মো. হেদায়েত হোসেন ও মো. মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন...

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির...

Related Articles

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে; আসেননি ভারতীয় প্রকৌশলীরা

  কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চার...

রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

  মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...