Home সাম্প্রতিক ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
সাম্প্রতিক

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

Share
Share

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস পাওয়া কামরুন্নাহার মনিসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয়।’

মুক্তিপ্রাপ্তরা হলেন—মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। এ সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার সাত বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও কারাগার থেকে বের হয়।

মুক্তির খবর পেয়ে সকাল থেকেই স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করছিলেন। মুক্তির পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে তারা ফেনীর উদ্দেশে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। যাবজ্জীবন পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা।

অন্যদিকে, মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

‘রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি...