Home জাতীয় অপরাধ জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩
অপরাধ

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর এলাকায় একটি কূপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। একই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপে ফেলে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে স্থানীয় জনগণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জনগণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে...

পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা

  হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের...

Related Articles

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক...