Home সাম্প্রতিক সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী
সাম্প্রতিক

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

Share
Share

‘রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা’—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।’

দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন।’

দুর্নীতি প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’

দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও তা প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...