Home আন্তর্জাতিক কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটতে পারে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ–এর সঙ্গে আলাপকালে ক্রিস রাইট বলেন, “আমি মনে করি এই দ্বন্দ্ব অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এর চেয়েও দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে।”

তিনি আরও বলেন, যুদ্ধের অবসান হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে এবং জ্বালানির দাম কমে আসতে পারে। চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা দেখা দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে সংঘাতের ১৬তম দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর কেঁপে উঠেছে। তেল আবিবসহ অন্তত তিনটি শহর লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। হামলার ঘটনায় মধ্য ইসরায়েলে দুইজন আহত হয়েছেন এবং দখল করা পশ্চিম তীরেও আরও তিন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম–এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দক্ষিণ ইসরায়েলের শহর ইলাত এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

সাম্প্রতিক এসব হামলা ও পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লেও, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলে মার্কিন প্রশাসনের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে তল্লাশি...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন সংঘর্ষ: ৪ জনের মৃত্যু, আহত ৩৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে এই সংঘর্ষের ঘটনা...

Related Articles

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...

ইরানের বিরুদ্ধে নতুন নির্দেশনা ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি অবরোধ জারি রাখার প্রস্তুতি...

১৪ বোয়িং কিনছে সরকার, বড় চুক্তি হচ্ছে বৃহস্পতিবার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান...

‘রসুনের তেল’ দিয়ে ক্যানসার নিরাময়ের দাবি, সেই অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল

চিকিৎসা পেশার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঠকানোর...