Home আঞ্চলিক সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার
আঞ্চলিকসিলেট

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

Share
Share

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পরিচালিত বিশেষ অভিযানে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মাসুদ আহমদ প্রকাশ ‘ঝাড়ু মিয়া’ (৩৯)। তার পিতার নাম সিরাজ মিয়া ওরফে বুদু মিয়া এবং মায়ের নাম দিলারা বেগম। তার স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামে হলেও বর্তমানে তিনি সিলেট নগরের কোতোয়ালী থানাধীন শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া মাসুদ আহমদের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশের অপরাধ তথ্যভাণ্ডার সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন (অধ্যাদেশ-২০২৫) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৩৫ এবং তারিখ ১৫ মার্চ ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...