Home আঞ্চলিক সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ
আঞ্চলিকজাতীয়বিএনপি

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

Share
Share

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম

দলীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবুল কাহের চৌধুরী শামীম। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে ওই আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। মনোনয়ন না পেলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করেন এবং তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে সিলেট জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশে বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

অন্যদিকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। ছাত্রদল নেতা হিসেবে যেমন তিনি জনপ্রিয় ছিলেন, তেমনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্যও তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে সুপরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে সিলেট বিভাগের স্থানীয় সরকার কাঠামোতে বিএনপির অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়া হলো। এতে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ

তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...

Related Articles

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ...

লংমার্চের নিরাপত্তায় মুন্সীগঞ্জের ডিসি-এসপিকে জামায়াতের স্মারকলিপি

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ...

সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনে সক্রিয় চারটি বনদস্যু বাহিনীর ৫২ সদস্য অস্ত্রসহ...