Home জাতীয় সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের
জাতীয়

সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা, আত্মসমর্পণ ৪ বাহিনীর ৫২ সদস্যের

Share
Share

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট


সুন্দরবনে সক্রিয় চারটি বনদস্যু বাহিনীর ৫২ সদস্য অস্ত্রসহ র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিনের দস্যুতার কারণে আতঙ্কে থাকা বনজীবীদের জন্য এ ঘটনা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) চার বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালরা বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। দস্যুদের কারণে অনেক বনজীবী বনে যেতে ভয় পেতেন। এবার চার বাহিনীর আত্মসমর্পণে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

র‍্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারী ৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি সুন্দরবনে দস্যুতার পুনরুত্থান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

এদিকে, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। একই সময়ে চার বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও বনজীবীদের জীবিকার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা...

লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এক বছরের চুক্তিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে...

Related Articles

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১...

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় রাস্তা সংস্কার

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় একটি রাস্তা...