Home জাতীয় কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল
জাতীয়রাজনীতি

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

Share
Share

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল শিক্ষার্থী স্লোগান দিয়েছে। পরে আলোচনা সভায় কুয়েট ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কুয়েট ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী। তাঁর গাড়ি কুয়েট অডিটোরিয়ামের সামনে পৌঁছালে একদল শিক্ষার্থীকে ‘কুয়েট শাখা ছাত্রদল, জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।

পরে দুপুরে আলোচনা সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, কুয়েট একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কোনোভাবেই প্রকাশ্যে কিংবা গোপনে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ও মতামত থাকতেই পারে। তবে ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে। শিক্ষার্থীরা যেন ভয়মুক্ত ও স্বাধীন পরিবেশে পড়াশোনা এবং মতপ্রকাশ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

হুইপ আরও বলেন, শিক্ষার্থীদের রাজনীতিবিমুখ থাকার প্রয়োজন নেই; বরং রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও...