Home আন্তর্জাতিক স্টুডিওই এখন ‘বাংকার’: পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রিও ফার্ডিনান্ড
আন্তর্জাতিক

স্টুডিওই এখন ‘বাংকার’: পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রিও ফার্ডিনান্ড

Share
Share

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে বসবাসরত সাবেক ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড পরিবার নিয়ে অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। নিজ বাসার স্টুডিওকে অস্থায়ী ‘বাংকার’ হিসেবে ব্যবহার করে সন্তানদের নিয়ে নিরাপদে থাকার চেষ্টা করছেন তিনি।

গত আগস্টে স্ত্রী কেট ফার্ডিনান্ড ও সন্তান শায়ে, ক্রি ও টিয়াকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান ফার্ডিনান্ড। ধনী ও তারকাদের নিরাপদ আবাস হিসেবে পরিচিত দুবাইয়ে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। বিলাসবহুল আবাসনেই এখন সতর্কতা, নিরাপত্তা প্রটোকল ও অস্থায়ী লকডাউনের আবহ।

নিজের পডকাস্ট ‘রিও ফার্ডিনান্ড প্রেজেন্টস’-এ বর্তমান পরিস্থিতি নিয়ে ফার্ডিনান্ড খোলামেলা কথা বলেন । প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী এই সাবেক ডিফেন্ডার জানান, মিসাইল ও যুদ্ধবিমানের শব্দ পরিবারের ওপর মানসিক চাপ তৈরি করেছে।

তার ভাষায়, “সপ্তাহটা পুরোপুরি ভিন্ন ছিল। কোভিড সময়ের মতো আমরা এখন একসঙ্গে সময় কাটাচ্ছি, শরীরচর্চা করছি। কিন্তু মিসাইল ও বড় বোমার শব্দ সত্যিই আতঙ্কজনক।”

নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, পরিবার নিয়ে বাড়ির বেজমেন্টে আশ্রয় নেন ফার্ডিনান্ড। তিনি বলেন, “আমার স্টুডিওটাই এখন বাংকারে পরিণত হয়েছে। কম্বল-লেপ নিয়ে আমরা বেজমেন্টেই ঘুমিয়েছি। পরিস্থিতি ভয়ংকর হলেও অদ্ভুতভাবে নিরাপদও মনে হয়েছে।”
পরিবারের প্রধান হিসেবে সন্তানদের মানসিকভাবে স্থির রাখার চেষ্টার কথাও জানান তিনি। ফার্ডিনান্ড বলেন, “ একজন বাবা হিসেবে বাচ্চাদের বোঝানো ও শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ।

স্ত্রী কেট সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের আশ্বস্ত করে জানান, তারা নিরাপদ আছেন। তিনি লেখেন, “সবাইকে বার্তার জন্য ধন্যবাদ। আমরা নিরাপদে আছি। সরকার আমাদের সুরক্ষায় অসাধারণ কাজ করছে। স্নায়ুচাপ থাকলেও মনে হচ্ছে আমরা ভালো আছি।”
মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রবাসী তারকাদের জীবনেও যে সরাসরি প্রভাব ফেলতে পারে—ফার্ডিনান্ড পরিবারের অভিজ্ঞতা সেটিই নতুন করে সামনে এনেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধস: আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

  রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

Related Articles

নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া: করাচিতে শত শত তৃতীয় লিঙ্গের মানুষের প্রতিবাদ মিছিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...

যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ করছে ট্রাম্প প্রশাসন: আড়াই কোটি মানুষের খরচ বৃদ্ধির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ...

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...