Home আন্তর্জাতিক তেহরানে খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত
আন্তর্জাতিক

তেহরানে খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত

Share
Share

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে তেহরানের গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা পেছানো হয়। ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবর।

তেহরান প্রদেশের ইসলামী প্রচারণা সমন্বয় পরিষদের এক বিবৃতিতে বলা হয়, জনগণকে শ্রদ্ধা জানানোর জন্য আজ রাত থেকেই বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশব্যাপী ব্যাপক আগ্রহ ও বিপুল অংশগ্রহণের প্রত্যাশার কারণে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করতে অনুষ্ঠানটি পরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “আমাদের লক্ষ্য সর্বোচ্চ প্রস্তুতি ও সুবিধা নিশ্চিত করা, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারেন। যথাযথ প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত থাকবে।”

সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের জনসমাগম সামাল দিতে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। সেই বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করে অনুষ্ঠান আয়োজন করা হবে।

খামেনির মৃত্যুর পর দেশের বিভিন্ন প্রদেশ থেকে নাগরিকদের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ পাওয়ায় রাজধানীতে ব্যাপক সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। তেহরান প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...

যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ করছে ট্রাম্প প্রশাসন: আড়াই কোটি মানুষের খরচ বৃদ্ধির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ...

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

  জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের...