Home জাতীয় ইকরাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে চান আলভী!
জাতীয়বিনোদন

ইকরাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে চান আলভী!

Share
Share

প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে স্মরণ করে দেওয়া এক আবেগঘন ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা জাহের আলভী। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সহানুভূতির বদলে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েন তিনি।

পোস্টে ইকরাকে ‘ইকলি’ সম্বোধন করে আলভী লেখেন, কোনো একদিন পাহাড়ের চূড়ায় বসে তার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান। সেখানে তিনি ইঙ্গিত করেন—যদি তিনি আগে চলে যেতেন, তবে কি একইভাবে সমালোচনা ও আক্রমণের মুখে পড়তে হতো?

পোস্টে আরও লেখেন, একদিন দুজন আবার দেখা করবেন—রাগ-অভিমান হবে, পরে মিল হবে—এমন কল্পনার কথাও তুলে ধরেন। ইকরাকে তিনি ব্যক্তিগতভাবে ‘ইকলি’ নামে ডাকতেন বলেও উল্লেখ করেন।

পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে অভিযোগ করেন, আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেন, চলমান বিতর্কের প্রেক্ষাপটে এমন পোস্ট পরিস্থিতিকে আরও জটিল করছে।

সমালোচনা বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন পেজ ও প্রোফাইলে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামনে এনে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি আফরা ইভনাথ খান ইকরা মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘিরে শুরু থেকেই নানা আলোচনা চলছে। ইকরার পরিবার দাবি করেছে, সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর সম্পর্কের জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত পূরণের...

Related Articles

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের...