Home আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার: তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার: তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি সবসময় আলোচনায় বিশ্বাস করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। তবে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। এতে তিনি বলেন, “আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে—তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল; জীবনে সবসময়ই এভাবেই চলেছি।”

নির্বাচনের ফলাফল জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এটিকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় দল এবং প্রগতিশীল দলগুলোকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এমনভাবে নির্বাচন সাজানো হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল সংসদে তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়।

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না বলে মন্তব্য করেন জয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটির সমতুল্য পরিস্থিতি তৈরি হতো। তার ভাষায়, এমন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যায় না।

আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল—এ প্রশ্নে জয় বলেন, আওয়ামী লীগ সরকার দলটিকে নিষিদ্ধ করেনি; আদালতের রায়ের কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। গঠনতন্ত্র সংশোধন করলে তারা আবারও অংশ নিতে পারত বলে তিনি দাবি করেন।

আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তার দাবি, গত তিনবারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল।

আন্তর্জাতিক পর্যবেক্ষক বা বিদেশি সাংবাদিকরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মূল্যায়ন করেন, তা মেনে নেবেন কিনা—এ প্রশ্নে জয় বলেন, না, তা মেনে নেওয়া যায় না। তার মতে, দেশে উপস্থিত অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিরাপদ নয় বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে ফেরার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জয় বলেন, একসময় তিনি দেশে ফিরবেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতি স্থায়ী নয় এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা—এ প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই যে তিনি একদিন ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিরাপদ হবে না বলে মনে করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন আরাগচি

আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের অবস্থান তুলে ধরতে আঞ্চলিক ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার তিনি পৃথকভাবে...

কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে...

Related Articles

হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক সার সরবরাহ ব্যাহত, খাদ্য সংকটের আশঙ্কা

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায়...

ভারতে দেশজুড়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা

দেশজুড়ে একযোগে মোবাইল ফোনে হঠাৎ উচ্চমাত্রার অ্যালার্ট সাউন্ড বাজায় অনেক ব্যবহারকারী কিছুটা...

টিকাদানে অস্ট্রেলিয়ার জরায়ু ক্যানসার নির্মূলের পথে অগ্রযাত্রা

অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে জরায়ু ক্যানসার পুরোপুরি নির্মূলের লক্ষ্যের দিকে এগিয়ে...

বেইজিংয়ে ট্রাম্প ও শি চিন পিংয়ের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৪ মে বেইজিং সফরে যাচ্ছেন। দুই দিনের...