Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

Share
Share

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হলে কয়েকজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা উপস্থিতি কমানোর কথা ছিল। ওই সীমারেখাকে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সীমারেখার বাইরেও হামলা চালানো হয়েছে।
গাজারআল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলা চালানো হলে আরও চারজন নিহত হন। হামলার সময় সেখানে বহু পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই ঘটনায় দু’জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে গুলি করা হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের একটি গুদামে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সেখানে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
গাজায় চলমান সংঘাত ও যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াতে ইসলামী বেশি আসন পাওয়ায় এ অঞ্চলের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা...

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি...

Related Articles

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ...

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ড পর আকাশেই বিস্ফোরিত চীনের রকেট

মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মাথায় আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট।...

শেষকৃত্যেও এল না চার সন্তান, সম্পত্তি ভাগ শেষে বাবার ডেথ সার্টিফিকেট চান পাষাণ ওয়ারিশরা

সন্তানদের মানুষ করতে নিজের সমস্ত সুখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন এক দুর্ভাগা পিতা। জীবনের...

ভারতের প্রধান বিচারপতিকে সমাবর্তনের প্রধান অতিথি করা নিয়ে নালসারে শিক্ষার্থীদের আপত্তি

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অব লিগ্যাল স্টাডিজ অ্যান্ড...