Home আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার: তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার: তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে রাজি জয়

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি সবসময় আলোচনায় বিশ্বাস করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। তবে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। এতে তিনি বলেন, “আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে—তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল; জীবনে সবসময়ই এভাবেই চলেছি।”

নির্বাচনের ফলাফল জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এটিকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় দল এবং প্রগতিশীল দলগুলোকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এমনভাবে নির্বাচন সাজানো হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল সংসদে তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়।

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না বলে মন্তব্য করেন জয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটির সমতুল্য পরিস্থিতি তৈরি হতো। তার ভাষায়, এমন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যায় না।

আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল—এ প্রশ্নে জয় বলেন, আওয়ামী লীগ সরকার দলটিকে নিষিদ্ধ করেনি; আদালতের রায়ের কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। গঠনতন্ত্র সংশোধন করলে তারা আবারও অংশ নিতে পারত বলে তিনি দাবি করেন।

আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তার দাবি, গত তিনবারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল।

আন্তর্জাতিক পর্যবেক্ষক বা বিদেশি সাংবাদিকরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মূল্যায়ন করেন, তা মেনে নেবেন কিনা—এ প্রশ্নে জয় বলেন, না, তা মেনে নেওয়া যায় না। তার মতে, দেশে উপস্থিত অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিরাপদ নয় বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে ফেরার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জয় বলেন, একসময় তিনি দেশে ফিরবেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতি স্থায়ী নয় এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা—এ প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই যে তিনি একদিন ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিরাপদ হবে না বলে মনে করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও...

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায়...

ময়মনসিংহে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই ময়মনসিংহজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং।...