Home আঞ্চলিক সাপে কামড়ের পর ঝাড়ফুঁক, কৃষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাপে কামড়ের পর ঝাড়ফুঁক, কৃষকের মৃত্যু

Share
Share

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা নেওয়ায় প্রাণ হারান আবুল বাশার হাওলাদার (৪৮)। তিনি চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সকালে আবুল বাশার গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। শুরুতে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং কিছুক্ষণ কাজ চালিয়ে যান। পরে মাথা ঘোরা ও বমি শুরু হলে পরিবার তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়।

সেখানে কবিরাজ তিন দফা ঝাড়ফুঁক করার পর আবুল বাশারের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি অচেতন হয়ে পড়লে পরিবার দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, “রোগীকে যদি সময়মতো হাসপাতালে আনা হতো, এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে তার জীবন বাঁচানো সম্ভব ছিল।”

স্থানীয়দের মতে, এলাকায় এখনো অনেক মানুষ সাপে কামড়ালে আধুনিক চিকিৎসার বদলে ঝাড়ফুঁক বা কবিরাজের আশ্রয় নেন। চিকিৎসকরা বলছেন, এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে দ্রুত চিকিৎসা নিলে অনেক প্রাণ রক্ষা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ভারত-ঢাকা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনায় ভারতের সম্মতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে...

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু

রাজধানীর মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন...

Related Articles

ফরিদপুরে কোদালের আঘাতে দাদি–ফুফুসহ তিনজন নিহত

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে...

এনসিপি বেশি ভোকাল, জামায়াত তুলনামূলক দুর্বল : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে বিরোধী জোটের মধ্যে...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তি

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চার আসামি আদালতে ১৬৪ ধারায়...

হাওরে বজ্রপাত রোধে আশ্রয়কেন্দ্র ও দণ্ড স্থাপনের দাবি সংসদে

হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি কমাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি...