Home আন্তর্জাতিক অস্ত্র ছাড়ার প্রশ্নই ওঠে না: হামাসের কড়া বার্তা
আন্তর্জাতিক

অস্ত্র ছাড়ার প্রশ্নই ওঠে না: হামাসের কড়া বার্তা

Share
Share

গাজার ইসলামপন্থী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের অস্ত্র হস্তান্তর নিয়ে ছড়িয়ে পড়া আন্তর্জাতিক সংবাদগুলোকে “বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।

রোববার (৫ অক্টোবর) এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউই বলেন, “যুদ্ধবিরতি কিংবা অস্ত্র জমা দেওয়ার কোনো সিদ্ধান্ত হামাস নেয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবরগুলো ঘুরছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।” তিনি আরও বলেন, “আমাদের অবস্থান বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে হামাস নাকি আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। তবে হামাস এই দাবিকে “গুজব” বলে উড়িয়ে দিয়েছে।

মাহমুদ মারদাউই সাংবাদিকদের উদ্দেশে বলেন, “তথ্য যাচাই না করে সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশ করা অনৈতিক। এ ধরনের খবর জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।”

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গাজা সংকট সমাধানে ২০ দফা প্রস্তাব ঘোষণা করা হয়। এতে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও গাজা পুনর্গঠন ছাড়াও হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে— ‘প্রতিরোধের প্রতীক’ হিসেবে তারা অস্ত্র ছাড়বে না।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;