Home জাতীয় সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু
জাতীয়দুর্ঘটনা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু

Share
Share

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফরহাদ হাসান সানী (৪৫)। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ হাসান সানী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়ার ছেলে। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তিনি সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার তানহা ও প্রিন্স নামে দুই শিশু সন্তান রয়েছে। নিহতের ছোট ভাই, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু ব্যক্তিগত ফেসবুক পোস্টে বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আইনগত প্রশ্ন রয়েছে: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;