Home সাম্প্রতিক মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

Share
Share

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং বেল্লাল হোসেন হাওলাদার (৫৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার দুজনই ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর মা-মেয়ে কামালের সঙ্গে পাশের জমিতে নির্মিত বাড়িতে বসবাস শুরু করেন।

এজাহারে তরুণী অভিযোগ করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সৎ বাবা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখিয়ে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণ করতেন। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। একপর্যায়ে গত ১ এপ্রিল সকালে মায়ের অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করেন কামাল এবং বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান।

এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামালের পরিচিত ও আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার ওই ঘটনার একটি ভিডিও গোপনে ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই এবং পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর তরুণীর মায়ের সন্দেহ হলে তিনি মেয়ের ওপর নজরদারি শুরু করেন। ওইদিন সকালে মা বাইরে থাকা অবস্থায় কামালের কক্ষে তরুণী প্রবেশ করলে তার মা সেখানে গিয়ে তাদের ধরার চেষ্টা করেন। এ সময় কামাল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তরুণী মায়ের কাছে ঘটনাগুলো খুলে বললে তারা থানায় গিয়ে মামলা করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা হওয়ার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;