বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি দুই দেশের আলোচনায় জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের নেতাদের কর্মকাণ্ড। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে ভারত কীভাবে দেখছে, ব্রিফিংয়ে তা জানতে চান এক সাংবাদিক।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি। এর কেন্দ্রে থাকবে জনগণের কল্যাণ। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও আমরা এই লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেব।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টির সঙ্গে আইনগত প্রশ্ন জড়ি
Leave a comment