Home আঞ্চলিক বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রেলপথের মিরাশানী এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা রেললাইনের পাশে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, শিশুটির নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...