Home খেলাধুলা ক্রিকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর
ক্রিকেটখেলাধুলাজাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর

Share
Share

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে একাধিক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করায় ওই আসনে একমাত্র প্রার্থী ছিলেন আসিফ আকবর। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক পদে নির্বাচিত হচ্ছেন তিনি।

একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। তাঁর নাম কাউসার মিয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায়...

Related Articles

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে আমির হামজার মাহফিল

প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে সমঝোতার পর ঝিনাইদহের...

সংসদে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত...

মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ, এএসপি বরখাস্ত

দিনাজপুরে এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির...

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: আবদুস সালাম

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য...

;